Friday, October 9, 2020

করোনা লকডাউনের পর অনলাইনে স্কুল খোলার নোটিশ

 মাননীয় অভিভাবক গণ,

        এই করোনা মহামারীর কঠিন সময়ে আমরা স্কুল বন্ধ  রাখতে বাধ্য হয়েছি। এখন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এর কথা ভেবে আমরা অনলাইন ক্লাস করানোর কথা ভাবছি। সেজন্য আমরা আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করি। ক্লাস শুরু হওয়ার দিন ও সময় আপনাদের WhatsApp এ জানিয়ে দেওয়া হবে এবং এই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আপনাদের কাছে অনুরোধ আপনারা student এর নামে একটি gmail account তৈরি করুন।  gmail-id এর format হবে name.ddmmyy.jks@gmail.com যেখানে ddmmyy এর জায়গায় student এর date of birth দেবেন।  ছাত্রছাত্রীর WhatsApp নম্বর ও gmail-id  নিম্নলিখিত ওয়েবসাইটে রেজিস্টার করার জন্য অনুরোধ করা হচ্ছে। 

https://jitendra-kishalay-school.blogspot.com/ 

যে সমস্ত অভিভাবক internet এ অভ্যস্ত নন তাদেরকে অন্য অভিভাবক দের সাহায্য নিতে অনুরোধ করা হচ্ছে, কারণ আমরা চাই কোনো ছাত্র ছাত্রী যেন ক্লাস করা থেকে বঞ্চিত না হয় আর যথেষ্ট সংখ্যক ছাত্রছাত্রীর WhatsApp number ও gmail-id রেজিস্টার নাহলে আমরা ক্লাস শুরু করতে পারবো না।  

ধন্যবাদান্তে              

জিতেন্দ্র কিশলয় স্কুল কর্তৃপক্ষ